সংবাদ

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৯০

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৮ এএম

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৯০
ছবি : সংগৃহীত

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদকসংক্রান্ত অপরাধে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সর্বোচ্চ ১২৩ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯২, মতিঝিল বিভাগে ৬২, ওয়ারী বিভাগে ৫৭, লালবাগ বিভাগে ৫২, গুলশান বিভাগে ৪০, রমনা বিভাগে ৩৯ এবং উত্তরা বিভাগে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে পুলিশ অপরাধের শিকার এক ভুক্তভোগীকে উদ্ধার করার পাশাপাশি ১৫টি মোবাইল ফোন, দুটি অটোরিকশা, একটি প্রাইভেট কার, অপরাধে ব্যবহৃত সরঞ্জাম এবং নগদ ৩ হাজার ৩০৫ টাকা উদ্ধার করেছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৯০

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদকসংক্রান্ত অপরাধে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সর্বোচ্চ ১২৩ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯২, মতিঝিল বিভাগে ৬২, ওয়ারী বিভাগে ৫৭, লালবাগ বিভাগে ৫২, গুলশান বিভাগে ৪০, রমনা বিভাগে ৩৯ এবং উত্তরা বিভাগে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে পুলিশ অপরাধের শিকার এক ভুক্তভোগীকে উদ্ধার করার পাশাপাশি ১৫টি মোবাইল ফোন, দুটি অটোরিকশা, একটি প্রাইভেট কার, অপরাধে ব্যবহৃত সরঞ্জাম এবং নগদ ৩ হাজার ৩০৫ টাকা উদ্ধার করেছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

/ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত