সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, ‘প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা আমাদের সবার নৈতিক দায়িত্ব।’
রোববার (১৮ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, শারদীয় দুর্গাপূজা যেন আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য সবাইকে সহায়তার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বাধা যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলের নেতাকর্মীদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মধ্য দিয়েই আমাদের একসঙ্গে বসবাস করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক জুলাই-পরবর্তী কঠিন পরিস্থিতিতেও তারা সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে পাশে দাঁড়িয়েছেন। এবারও সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সংসদ সদস্য জানান, এবার সাতক্ষীরায় ১১১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সরকারি অনুদান হিসেবে প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি মণ্ডপে ২৩ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি খোরশেদ আলম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শহিদ হাসান ও শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু তালেব প্রমুখ।
অনুষ্ঠানে দুর্গোৎসব উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনা ও সৌহার্দ্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন