সংবাদ

পোরশায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত


প্রতিনিধি, পোরশা (নওগাঁ)
প্রতিনিধি, পোরশা (নওগাঁ)
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম

পোরশায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত
ছবি : সংগৃহীত

নওগাঁর পোরশায় পুনর্ভবা নদীতে মাছ ধরার ‘রিং জাল’ পাতা কেন্দ্র করে দুই পক্ষের বাকবিতণ্ডা ও সংঘর্ষে সেলিম রেজা (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার নিতপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার মাটিকাটা সংলগ্ন পুনর্ভবা নদীতে এ ঘটনা ঘটে। নিহত সেলিম রেজা উপজেলার পশ্চিম রঘুনাথপুর (টেকঠা) গ্রামের নুর উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুনর্ভবা নদীতে মাছ ধরার রিং জাল বসানো নিয়ে পশ্চিম রঘুনাথপুর গ্রামের সেলিম রেজার সাথে নিতপুর ইউনিয়নের জেলেপাড়া গ্রামের কামরুলের ছেলে মোস্তাকিমের কথা কাটাকাটি শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে মোস্তাকিম ক্ষিপ্ত হয়ে কাঠ দিয়ে সেলিম রেজার মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই রক্তাক্ত ও গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে তার মৃত্যু হয়। 

 পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান সংবাদকে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


পোরশায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁর পোরশায় পুনর্ভবা নদীতে মাছ ধরার ‘রিং জাল’ পাতা কেন্দ্র করে দুই পক্ষের বাকবিতণ্ডা ও সংঘর্ষে সেলিম রেজা (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার নিতপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার মাটিকাটা সংলগ্ন পুনর্ভবা নদীতে এ ঘটনা ঘটে। নিহত সেলিম রেজা উপজেলার পশ্চিম রঘুনাথপুর (টেকঠা) গ্রামের নুর উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুনর্ভবা নদীতে মাছ ধরার রিং জাল বসানো নিয়ে পশ্চিম রঘুনাথপুর গ্রামের সেলিম রেজার সাথে নিতপুর ইউনিয়নের জেলেপাড়া গ্রামের কামরুলের ছেলে মোস্তাকিমের কথা কাটাকাটি শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে মোস্তাকিম ক্ষিপ্ত হয়ে কাঠ দিয়ে সেলিম রেজার মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই রক্তাক্ত ও গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে তার মৃত্যু হয়। 

 পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান সংবাদকে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত