আইপিইউর এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে গণসংবর্ধনা দিয়েছে লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সব অঙ্গ-সহযোগী সংগঠন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় লালমোহন উপজেলা অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ সরকারের ১৬ বছর শেখ হাসিনা ও তার সন্ত্রাসী সংসদ সদস্যরা দেশে এত লুটপাট চালিয়েছেন, যা বিশ্বের কোথাও দেখা যায়নি। পৃথিবীর ইতিহাসে এত বড় চোরের দল মানুষ দেখেনি।’
তিনি আরও বলেন, ‘দেশের সম্পদ ও টাকা লুটপাট করে তারা বিদেশে প্রাসাদ তৈরি করেছেন। তাদের পতনের পর এখন বিদেশে সেসব প্রাসাদে বসে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছেন।’
অনুষ্ঠানে লালমোহন উপজেলার ১৫০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন স্পিকার।
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ও লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, প্রেসক্লাব সভাপতি সোহেল আজিজ শাহিনসহ লালমোহন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, ওলামা দল ও মহিলা দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সংবর্ধনায় অংশ নেন।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন