যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২৭২ বোতল নেশাজাতীয় ভারতীয় নিষিদ্ধ 'উইনিক্স' সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার পুটখালী সীমান্ত এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করছে - এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী বিওপির একটি টহল দল। অভিযান পরিচালনাকালে পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৭২ বোতল ভারতীয় উইনিক্স ডাইক্লোফেনাক/কোডিন জাতীয় সিরাপ জব্দ করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত রক্ষা এবং মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করার ফলে এই চালানের সুনির্দিষ্ট সন্ধান পেয়ে তা আটক করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকা দিয়ে মাদক প্রবেশ, চোরাচালান ও যেকন ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন