সংবাদ

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী


সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০১:২৯ পিএম

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে ‘ফ্যাসিস্ট’ আওয়ামী লীগের সুগভীর সম্পর্ক রয়েছে এবং তা ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে বলে দেশে একটি পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে জামায়াত। অথচ আওয়ামী লীগ একটি চিহ্নিত অপপ্রচারকারী দল এবং তাদের সঙ্গে এখন একটি গুপ্ত দল যুক্ত হয়েছে। লক্ষ্য করলে দেখা যাবে, এই দুই দলের রাজনৈতিক আচরণ ও সুর হুবহু একই।’

শারদীয় দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন হওয়া প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারের আন্তরিকতা, সতর্কতা ও সঠিক পদক্ষেপের কারণেই সারা দেশে চরম শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা তাঁদের সর্ববৃহৎ উৎসব উদযাপন করতে পেরেছেন।

দেশের চিকিৎসাসেবার মান ও সুশাসন নিয়ে কথা বলতে গিয়ে রিজভী বলেন, সাধারণ মানুষ যেন কোনোভাবেই বিনা চিকিৎসায় মারা না যান বা কষ্ট না পান, সে জন্য সরকারের তরফ থেকে সর্বোচ্চ তৎপরতা চালানো হচ্ছে।

পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচিতে অংশ নিয়ে তিনি শান্তিনগর এলাকার পথচারী ও দোকানদারদের মাঝে ডেঙ্গু প্রতিরোধমূলক সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেন।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে ‘ফ্যাসিস্ট’ আওয়ামী লীগের সুগভীর সম্পর্ক রয়েছে এবং তা ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে বলে দেশে একটি পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে জামায়াত। অথচ আওয়ামী লীগ একটি চিহ্নিত অপপ্রচারকারী দল এবং তাদের সঙ্গে এখন একটি গুপ্ত দল যুক্ত হয়েছে। লক্ষ্য করলে দেখা যাবে, এই দুই দলের রাজনৈতিক আচরণ ও সুর হুবহু একই।’

শারদীয় দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন হওয়া প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারের আন্তরিকতা, সতর্কতা ও সঠিক পদক্ষেপের কারণেই সারা দেশে চরম শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা তাঁদের সর্ববৃহৎ উৎসব উদযাপন করতে পেরেছেন।

দেশের চিকিৎসাসেবার মান ও সুশাসন নিয়ে কথা বলতে গিয়ে রিজভী বলেন, সাধারণ মানুষ যেন কোনোভাবেই বিনা চিকিৎসায় মারা না যান বা কষ্ট না পান, সে জন্য সরকারের তরফ থেকে সর্বোচ্চ তৎপরতা চালানো হচ্ছে।

পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচিতে অংশ নিয়ে তিনি শান্তিনগর এলাকার পথচারী ও দোকানদারদের মাঝে ডেঙ্গু প্রতিরোধমূলক সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেন।

/ 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত