সংবাদ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস উদ্ধার


প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পিএম

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস উদ্ধার
ছবি : সংবাদ

সুন্দরবন থেকে হরিণ শিকার করে পাচারের সময় ১৩ কেজি হরিণের মাংস, চামড়া, মাথা ও ৪টি পা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন খুলনা জেলার কয়রা উপজেলার গোলখালী সিংয়ের বাঁধ এলাকায় অভিযান চালিয়ে এসব বন্যপ্রাণীর অঙ্গপ্রতঙ্গ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোন সূত্রে জানা গেছে, আভিযানিক দলটির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা হরিণের মাংস ও অন্যান্য মালামাল ফেলে রেখেই দ্রুত সটে পড়ে। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবনের বন্যপ্রাণী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে। উদ্ধার করা হরিণের মাংস, চামড়া, মাথা ও পা পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য বন বিভাগের কোবাদক ফরেস্ট ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, সুন্দরবনের বন্য প্রাণী রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস উদ্ধার

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

সুন্দরবন থেকে হরিণ শিকার করে পাচারের সময় ১৩ কেজি হরিণের মাংস, চামড়া, মাথা ও ৪টি পা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন খুলনা জেলার কয়রা উপজেলার গোলখালী সিংয়ের বাঁধ এলাকায় অভিযান চালিয়ে এসব বন্যপ্রাণীর অঙ্গপ্রতঙ্গ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোন সূত্রে জানা গেছে, আভিযানিক দলটির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা হরিণের মাংস ও অন্যান্য মালামাল ফেলে রেখেই দ্রুত সটে পড়ে। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবনের বন্যপ্রাণী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে। উদ্ধার করা হরিণের মাংস, চামড়া, মাথা ও পা পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য বন বিভাগের কোবাদক ফরেস্ট ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, সুন্দরবনের বন্য প্রাণী রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত