সংবাদ

শান্তিপূর্ণভাবে সম্পন্ন দুর্গা প্রতিমা বিসর্জন


প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১১:২৮ এএম

শান্তিপূর্ণভাবে সম্পন্ন দুর্গা প্রতিমা বিসর্জন
ছবি : সংবাদ

চোখের জলে মাকে বিদায় দেওয়ার বিষাদ আর ঢাকের বাদ্যে মুখরিত আয়োজনের মধ্য দিয়ে নরসিংদীর পলাশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে দুর্গা প্রতিমার বিসর্জন। গত ১৫ অক্টোবর পঞ্চমী থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়।

পলাশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত দত্ত জানান, উপজেলার গজারিয়া ইউনিয়নের ৪টি, ডাঙ্গা ইউনিয়নের ৫টি এবং চরসিন্দুর ইউনিয়নের ৬টি মণ্ডপের দুর্গা প্রতিমা বুধবার (২১ অক্টোবর) বিকেল পাঁচটার মধ্যেই বিসর্জন দেওয়া হয়। এ ছাড়া ঘোড়াশাল পৌরসভার ১৯টি প্রতিমা সন্ধ্যা ছয়টার মধ্যে এবং জিনারদী ইউনিয়নের ১২টি প্রতিমার বিসর্জন সম্পন্ন হয় রাত বারোটায়।

বিসর্জনের শুভক্ষণে মণ্ডপে মণ্ডপে ও বাসাবাড়িতে বিবাহিত নারীরা সিঁদুর খেলায় মেতে ওঠেন। দেবীর চরণে সিঁদুর ছোঁয়ায়ে স্বামীর কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করেন তারা।

প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সার্বিক নিরাপত্তামূলক সহযোগিতায় পুরো বিসর্জন প্রক্রিয়াটি অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। বিসর্জন ঘাটে সর্বস্তরের স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সম্প্রীতির এই আবহ ও অনাবিল আনন্দ নিয়ে পলাশের একাধিক সনাতনী বাসিন্দা জানান, অনুকূল আবহাওয়া, সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সবার সহায়তায় এবার বিগত বছরগুলোর চেয়েও সেরা দুর্গোৎসব উপভোগ করেছেন তাঁরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


শান্তিপূর্ণভাবে সম্পন্ন দুর্গা প্রতিমা বিসর্জন

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

চোখের জলে মাকে বিদায় দেওয়ার বিষাদ আর ঢাকের বাদ্যে মুখরিত আয়োজনের মধ্য দিয়ে নরসিংদীর পলাশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে দুর্গা প্রতিমার বিসর্জন। গত ১৫ অক্টোবর পঞ্চমী থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়।

পলাশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত দত্ত জানান, উপজেলার গজারিয়া ইউনিয়নের ৪টি, ডাঙ্গা ইউনিয়নের ৫টি এবং চরসিন্দুর ইউনিয়নের ৬টি মণ্ডপের দুর্গা প্রতিমা বুধবার (২১ অক্টোবর) বিকেল পাঁচটার মধ্যেই বিসর্জন দেওয়া হয়। এ ছাড়া ঘোড়াশাল পৌরসভার ১৯টি প্রতিমা সন্ধ্যা ছয়টার মধ্যে এবং জিনারদী ইউনিয়নের ১২টি প্রতিমার বিসর্জন সম্পন্ন হয় রাত বারোটায়।

বিসর্জনের শুভক্ষণে মণ্ডপে মণ্ডপে ও বাসাবাড়িতে বিবাহিত নারীরা সিঁদুর খেলায় মেতে ওঠেন। দেবীর চরণে সিঁদুর ছোঁয়ায়ে স্বামীর কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করেন তারা।

প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সার্বিক নিরাপত্তামূলক সহযোগিতায় পুরো বিসর্জন প্রক্রিয়াটি অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। বিসর্জন ঘাটে সর্বস্তরের স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সম্প্রীতির এই আবহ ও অনাবিল আনন্দ নিয়ে পলাশের একাধিক সনাতনী বাসিন্দা জানান, অনুকূল আবহাওয়া, সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সবার সহায়তায় এবার বিগত বছরগুলোর চেয়েও সেরা দুর্গোৎসব উপভোগ করেছেন তাঁরা।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত