আধুনিক বিনোদনের ভিড়ে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী জারি গানকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ময়মনসিংহের ত্রিশালে বসেছিল বিশাল গানের আসর।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার ৫ নম্বর রামপুর ইউনিয়নের কাকচর পশ্চিমপাড়া আদর্শ বাজারে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ জারি গান প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আসরে মোট ১৩টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী দলকে একটি বড় আকারের ষাঁড় গরু, দ্বিতীয় স্থান অর্জনকারী দলকে মাঝারি আকারের ষাঁড় গরু এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি খাসি দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কর্মকর্তা মো. মনিরুজ্জামান খোকন। ৫ নম্বর রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আপেল মাহমুদ অনুষ্ঠানটির উদ্বোধন করেন। গফরগাঁও পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সানোয়ার হোসেন কাজল এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুজ্জামান খোকন বলেন, ‘সুস্থ বিনোদনের অভাব ও ঐতিহ্যবাহী সংস্কৃতির চর্চা কমে যাওয়ায় তরুণ সমাজ মাদকের মতো ব্যাধিতে জড়িয়ে পড়ছে। যুবক ও তরুণদের মাদক থেকে দূরে রাখতে এ ধরনের লোকজ সংস্কৃতি, খেলাধুলা ও গঠনমূলক অনুষ্ঠানে যুক্ত করা জরুরি।’
স্থানীয় প্রবীণ ও তরুণ দর্শকরা জানান, একসময় গ্রামগঞ্জে নিয়মিত জারি গানের আসর বসলেও এখন তা বিরল। কারবালার ট্র্যাজেডি ও লোকজীবনের শোক-গাথা নির্ভর এ গানের ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর এমন আয়োজনের দাবি জানান তারা।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন