সংবাদ

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে ঢাকায় স্থানান্তর

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১১:২৭ এএম

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে ঢাকায় স্থানান্তর
ছবি : সংগৃহীত

হঠাৎ অসুস্থ হয়ে পড়া ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। চিকিৎসকদের পরামর্শে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে ভর্তি করার প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে নয়টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাকে ঢাকায় নেওয়া হয়।

এর আগে সকাল সাড়ে সাতটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মন্ত্রীকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে যান পবা-মোহনপুর (রাজশাহী-৩) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। বিমানবন্দরে তিনি সাংবাদিকদের মন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়টি নিশ্চিত করেন।

সংসদ সদস্য শফিকুল হক মিলন জানান, সম্প্রতি চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর গিয়েছিলেন ভূমিমন্ত্রী। সেখানকার চিকিৎসকদের দেওয়া ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে তার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ আশঙ্কাজনক হারে কমে যায়। ফলে তাকে রক্ত দিতে হয়েছে।

তিনি আরও জানান, গত পরশু প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকালে শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও ভূমিমন্ত্রী সর্বক্ষণ উপস্থিত ছিলেন। এর ফলে তার ওপর তীব্র শারীরিক চাপ তৈরি হয়। পরিস্থিতি বিবেচনা করে রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই তাকে রাজধানীতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন জানান, বুধবার সকাল ১০টার দিকে মন্ত্রী হঠাৎ গুরুতর অসুস্থ বোধ করলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সারাদিন হাসপাতালের কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা চলে এবং হিমোগ্লোবিন বাড়াতে রক্ত দেওয়া হয়। সেখান থেকেই আজ তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে মন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে বুধবার বিকেল থেকেই রামেকে ভিড় জমান সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরা। ভূমিমন্ত্রীসহ তার পরিবার ও সহকর্মীরা মন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে ঢাকায় স্থানান্তর

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত