সংবাদ

কাশিয়ানীতে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধি, মুকসুদপুর (গোপালগঞ্জ)
প্রতিনিধি, মুকসুদপুর (গোপালগঞ্জ)
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পিএম

কাশিয়ানীতে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
গোপালগঞ্জের কাশিয়ানীতে পুলিশের অভিযানে উদ্ধার করা ১০ হাজার ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ব্যক্তি। ছবি : সংবাদ

গোপালগঞ্জের কাশিয়ানীতে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ চিহ্নিত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) ভোরে উপজেলার পশ্চিম রাতইল এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম শেখ শহিদুল ইসলাম ওরফে আকাশ (৩৮)। তিনি ওই এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, শহিদুলের নামে আগে থেকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও পাঁচটি মামলা রয়েছে।

রোববার বেলা দুইটায় গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

পুলিশ সুপার জানান, পশ্চিম রাতইল এলাকায় মাদকের একটি বড় চালান মজুত করা হয়েছে- গোপন খবরের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমানের নেতৃত্বে আজ ভোর সাড়ে তিনটার দিকে অভিযান চালানো হয়। পুলিশ শহিদুলের বাড়িটি চারপাশ থেকে ঘিরে ফেলে। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ১০ হাজার ২০৭টি ইয়াবা বড়ি, ২ কেজি গাঁজা ও মাদক বিক্রির ৪ লাখ ২৬ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় শহিদুলের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

কাশিয়ানীতে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ চিহ্নিত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) ভোরে উপজেলার পশ্চিম রাতইল এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম শেখ শহিদুল ইসলাম ওরফে আকাশ (৩৮)। তিনি ওই এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, শহিদুলের নামে আগে থেকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও পাঁচটি মামলা রয়েছে।

রোববার বেলা দুইটায় গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

পুলিশ সুপার জানান, পশ্চিম রাতইল এলাকায় মাদকের একটি বড় চালান মজুত করা হয়েছে- গোপন খবরের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমানের নেতৃত্বে আজ ভোর সাড়ে তিনটার দিকে অভিযান চালানো হয়। পুলিশ শহিদুলের বাড়িটি চারপাশ থেকে ঘিরে ফেলে। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ১০ হাজার ২০৭টি ইয়াবা বড়ি, ২ কেজি গাঁজা ও মাদক বিক্রির ৪ লাখ ২৬ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় শহিদুলের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত