সংবাদ

বান্দরবানে নিজের দেওয়া আগুনে পুড়ে নারীর মৃত্যু

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পিএম

 বান্দরবানে নিজের দেওয়া আগুনে পুড়ে নারীর মৃত্যু
বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘর। ছবি : সংবাদ

বান্দরবান শহরের বালাঘাটা এলাকায় নিজের দেওয়া আগুনে পুড়ে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে বালাঘাটার ফথোয়াইঅং কারবারিপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম হ্লানুচিং মারমা (৪৬)। তিনি ওই পাড়ার বাসিন্দা মেদোক মার্মার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হ্লানুচিং মারমা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি প্রায়ই ঘরে ভাঙচুর করতেন এবং এর আগেও আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আজ দুপুরে হ্লানুচিং তার মা-বাবার ওপর চড়াও হলে তারা ঘর থেকে বেরিয়ে যান। এর কিছুক্ষণ পর হ্লানুচিং নিজের ঘরে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে তিনি ভেতরে আটকা পড়ে দগ্ধ হয়ে মারা যান।

খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘর থেকে হ্লানুচিংয়ের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, হ্লানুচিং মারমা দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন।

স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, তিনি নিজেই নিজের ঘরে আগুন ধরিয়ে দিয়েছিলেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৭ মে ২০২৬

বান্দরবানে নিজের দেওয়া আগুনে পুড়ে নারীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

বান্দরবান শহরের বালাঘাটা এলাকায় নিজের দেওয়া আগুনে পুড়ে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে বালাঘাটার ফথোয়াইঅং কারবারিপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম হ্লানুচিং মারমা (৪৬)। তিনি ওই পাড়ার বাসিন্দা মেদোক মার্মার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হ্লানুচিং মারমা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি প্রায়ই ঘরে ভাঙচুর করতেন এবং এর আগেও আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আজ দুপুরে হ্লানুচিং তার মা-বাবার ওপর চড়াও হলে তারা ঘর থেকে বেরিয়ে যান। এর কিছুক্ষণ পর হ্লানুচিং নিজের ঘরে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে তিনি ভেতরে আটকা পড়ে দগ্ধ হয়ে মারা যান।

খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘর থেকে হ্লানুচিংয়ের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, হ্লানুচিং মারমা দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন।

স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, তিনি নিজেই নিজের ঘরে আগুন ধরিয়ে দিয়েছিলেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত