সংবাদ

হাসপাতালে পৌঁছানোর আগেই শরীরে ছড়িয়ে পড়ে সাপের বিষ, তরুণীর মৃত্যু

 প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পিএম

হাসপাতালে পৌঁছানোর আগেই শরীরে ছড়িয়ে পড়ে সাপের বিষ, তরুণীর মৃত্যু
ছবি : সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়ায় সাপের কামড়ে বিথী খাতুন (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার আগেই বিষের তীব্রতা শরীরে ছড়িয়ে পড়ায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকেরা। রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার চন্দনপুর গ্রামে এ বিয়োগান্তক ঘটনা ঘটে।

নিহত বিথী চন্দনপুর গ্রামের আবদুল্লাহ সরদারের মেয়ে।

স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল আটটার দিকে বিথী প্রতিদিনের মতো ঘরের কাজে ব্যস্ত ছিলেন। রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় হঠাৎ একটি বিষধর সাপ তার পায়ে দংশন করে। দংশনের পরপরই বিথী তীব্র যন্ত্রণা অনুভব করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে যাতায়াত ও আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে হাসপাতালে পৌঁছাতে প্রায় তিন ঘণ্টা দেরি হয়ে যায়।

বেলা ১১টার দিকে বিথীকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল সরদার তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ডা. ফয়সাল সরদার বলেন, হাসপাতালে যখন বিথীকে আনা হয়, তখন তার শরীরের অনেক অংশেই বিষ ছড়িয়ে পড়েছিল এবং শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছিল। আমাদের সাধ্যমতো চেষ্টা সত্ত্বেও তাকে আর ফেরানো সম্ভব হয়নি। মূলত বিষের তীব্রতা এবং হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়া-এই দুটি কারণেই তার মৃত্যু হয়েছে।

এদিকে বিথীর মৃত্যুর খবর চন্দনপুর গ্রামে পৌঁছালে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৭ মে ২০২৬

হাসপাতালে পৌঁছানোর আগেই শরীরে ছড়িয়ে পড়ে সাপের বিষ, তরুণীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

সাতক্ষীরার কলারোয়ায় সাপের কামড়ে বিথী খাতুন (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার আগেই বিষের তীব্রতা শরীরে ছড়িয়ে পড়ায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকেরা। রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার চন্দনপুর গ্রামে এ বিয়োগান্তক ঘটনা ঘটে।

নিহত বিথী চন্দনপুর গ্রামের আবদুল্লাহ সরদারের মেয়ে।

স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল আটটার দিকে বিথী প্রতিদিনের মতো ঘরের কাজে ব্যস্ত ছিলেন। রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় হঠাৎ একটি বিষধর সাপ তার পায়ে দংশন করে। দংশনের পরপরই বিথী তীব্র যন্ত্রণা অনুভব করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে যাতায়াত ও আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে হাসপাতালে পৌঁছাতে প্রায় তিন ঘণ্টা দেরি হয়ে যায়।

বেলা ১১টার দিকে বিথীকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল সরদার তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ডা. ফয়সাল সরদার বলেন, হাসপাতালে যখন বিথীকে আনা হয়, তখন তার শরীরের অনেক অংশেই বিষ ছড়িয়ে পড়েছিল এবং শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছিল। আমাদের সাধ্যমতো চেষ্টা সত্ত্বেও তাকে আর ফেরানো সম্ভব হয়নি। মূলত বিষের তীব্রতা এবং হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়া-এই দুটি কারণেই তার মৃত্যু হয়েছে।

এদিকে বিথীর মৃত্যুর খবর চন্দনপুর গ্রামে পৌঁছালে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত