যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনে অভিযান চালিয়ে ২৪ লাখ টাকার বেশি মূল্যের একটি সোনার বারসহ জালাল উদ্দিন শেখ (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা সোনার ওজন ১১৬ দশমিক ৬৫ গ্রাম। এ সময় তার কাছ থেকে একটি মুঠোফোন ও নগদ ৩ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি সূত্র জানায়, ভোরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি দল যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন জালাল উদ্দিন শেখকে আটক করার পর তার শরীর তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় ওই সোনার বারটি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে তিনি সোনার বারটি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, উদ্ধার করা সোনার বারটি সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্ত দিয়ে সোনা পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন