বিশ্বজুড়ে অসংখ্য ওয়েবসাইটের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রযুক্তিবিদ অন্দ্রেজ সুরি। অবসর সময়ে দুই দশকেরও বেশি সময় ধরে ওপেন সোর্স সফটওয়্যার রক্ষণাবেক্ষণ করে আসা এই ডেভেলপার সম্প্রতি পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তাত্রুটির সমাধান দ্রুত তৈরি করতে সহায়তা করেছেন। তাঁর উদ্যোগসহ একাধিক ডেভেলপারের তৎপরতায় সম্ভাব্য বড় ধরনের সাইবার বিপর্যয় মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।
পিএইচপি ফাউন্ডেশন ত্রুটিগুলোর সমাধান প্রকাশ করলেও পুরোনো সংস্করণে থাকা দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা বিভিন্ন ওয়েবসাইটে হামলা চালায়। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দেশের সরকার ও নিরাপত্তা সংস্থা সতর্কতা জারি করে। এমনকি কিছু সংস্থা নিজেদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধও রাখে।
অন্দ্রেজ সুরি দীর্ঘদিন ধরে ইন্টারনেটের গুরুত্বপূর্ণ অবকাঠামো সচল ও নিরাপদ রাখতে কাজ করছেন। তিনি মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারনেট সিস্টেম কনসোর্টিয়ামে ডিএনএস ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত কাজের বাইরে ডেবিয়ান ও উবুন্টু লিনাক্সের জন্য পিএইচপি সফটওয়্যার প্যাকেজ রক্ষণাবেক্ষণ করেন তিনি।
লিনাক্সের এই সংস্করণগুলো ওয়েব সার্ভারে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। পিএইচপির সোর্স কোডকে সহজে ব্যবহারযোগ্য প্যাকেজে রূপান্তর করা এবং সেগুলো নিয়মিত হালনাগাদ রাখাও তাঁর কাজের অংশ।
নিজের কাজের উদ্দেশ্য সম্পর্কে সুরি বলেন, তিনি মনে করেন মানুষের জন্যই এসব কাজ করছেন এবং তাঁদের ব্যর্থ হতে দিতে চান না। তাঁর কাছে এই দায়িত্ব পালন তৃপ্তিদায়ক। একই সঙ্গে পিএইচপি প্রকল্পের সঙ্গে যুক্ত অন্য অবদানকারীরা যথেষ্ট স্বীকৃতি পান না বলেও মনে করেন তিনি।
পিএইচপি কর্তৃপক্ষ আগে থেকেই সুরিকে নিরাপত্তাত্রুটির বিষয়ে জানিয়েছিল। তবে দুর্বলতার তথ্য অনলাইনে ফাঁস হওয়ার পর দ্রুত হালনাগাদ তৈরি করা জরুরি হয়ে পড়ে। কারণ, পুরোনো সংস্করণের দুর্বলতা কাজে লাগিয়ে হামলা চালানোর ঝুঁকি তৈরি হয়েছিল।
সুরি জানান, ত্রুটিগুলো যে গুরুতর, তা তিনি বুঝতে পেরেছিলেন। একই সঙ্গে পিএইচপির প্যাকেজ ব্যবহারকারীদের কাছে দ্রুত হালনাগাদ পৌঁছে দেওয়ার জন্য তাঁর হাতে খুব বেশি সময় ছিল না।
এ সময় বিশ্বের বিভিন্ন প্রান্তের আরও কয়েকজন ডেভেলপার সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে কাজ শুরু করেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব হয়।
পিএইচপির এই ঘটনা আবারও দেখিয়েছে, ইন্টারনেটের গুরুত্বপূর্ণ অবকাঠামো সচল রাখতে অনেক সময় স্বেচ্ছাসেবী ও নিবেদিতপ্রাণ ডেভেলপারদের ওপর নির্ভর করতে হয়। তাঁরা নিয়মিত সফটওয়্যার রক্ষণাবেক্ষণ ও হালনাগাদের কাজ করেন বলেই বিভিন্ন প্রযুক্তি নির্ভরযোগ্যভাবে ব্যবহার করা সম্ভব হয়।
সুরির মতে, পিএইচপির এই দুর্বলতা সাম্প্রতিক কয়েক বছরের সবচেয়ে গুরুতর ঘটনাগুলোর একটি। সাইবার নিরাপত্তায় কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা দ্রুত বাড়ছে। তাঁর আশঙ্কা, এ ধরনের ঘটনা বিচ্ছিন্ন নয়; ভবিষ্যতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে।
তাই সম্ভাব্য হামলা মোকাবিলায় দ্রুত প্রতিক্রিয়া জানানোর প্রস্তুতি রাখা জরুরি বলে মনে করেন তিনি। পিএইচপির নিরাপত্তাত্রুটি সামাল দেওয়ার এই অভিজ্ঞতা দেখিয়েছে, প্রযুক্তির ঝুঁকি বাড়ার সঙ্গে সঙ্গে সফটওয়্যার রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা হালনাগাদের কাজও কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন