সংবাদ

চিকিৎসকদের অবহেলায় যেন রোগীর ক্ষতি না হয়: টুকু

প্রতিনিধি, টাঙ্গাইল
প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:২৯ পিএম

চিকিৎসকদের অবহেলায় যেন রোগীর ক্ষতি না হয়: টুকু
ছবি : সংবাদ

চিকিৎসকদের অবহেলার কারণে কোনো রোগী যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও যত্নশীল হওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ (টামেক) হাসপাতালের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

সভায় প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলে প্রায় ৫০ লাখ মানুষের বসবাস। এখানকার জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান আরও বাড়াতে হবে। ঢাকার হাসপাতালের পাশাপাশি টাঙ্গাইল থেকেও মানসম্মত চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব। যার যার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার পাশাপাশি চিকিৎসকদের সেবায় কোনো গাফিলতি না রাখার ওপর বিশেষ জোর দেন তিনি।

সভায় হাসপাতালের বিদ্যমান জনবল সংকট দ্রুত দূর করার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী সেবার মান বাড়াতে স্বচ্ছ অভিযোগ বক্স স্থাপনের নির্দেশ দেন। এ ছাড়াও হাসপাতালের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা আনা, দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ করা, গেটের সামনের অবৈধ দোকান উচ্ছেদ, ওয়ার্ডের পরিবেশ উন্নয়ন এবং অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুসের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হানিফ, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জুসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং ড্যাব ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

চিকিৎসকদের অবহেলায় যেন রোগীর ক্ষতি না হয়: টুকু

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত