সংবাদ

ধর্ম অবমাননার অভিযোগে তিন হিন্দু বাড়িতে হামলা-ভাঙচুর

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পিএম

ধর্ম অবমাননার অভিযোগে তিন হিন্দু বাড়িতে হামলা-ভাঙচুর
ছবি : সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে ভিডিও পোস্ট করার অভিযোগকে কেন্দ্র করে রংপুরের পীরগঞ্জে তিনটি হিন্দু বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং তিনটি ছাগল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় শতাধিক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চক করিম তেলিপাড়া গ্রামের বিশু চন্দ্র মহন্তর ছেলে সৌরভ চন্দ্র মহন্ত সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে একটি ব্যঙ্গাত্মক ভিডিও পোস্ট করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পীরগঞ্জজুড়ে তীব্র উত্তেজনা ও তোলপাড় শুরু হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা সৌরভ চন্দ্র মহন্তের বাড়িসহ তাদের স্বজনদের তিনটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।

ভুক্তভোগী সৌরভের বাবা বিশু চন্দ্র মহন্ত বলেন, ‘আমার ছেলে ফেসবুকে কী লিখেছে, তা আমরা জানি না। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের বাড়িঘরে হামলা ও লুটপাট চালানো হয়েছে। আমরা এর বিচার চাই।’

আরেক ক্ষতিগ্রস্ত মনি বালা মহন্ত জানান, হামলাকারীরা তার বাড়িঘর ভাঙচুর করে ঘরের মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।

ঘটনার খবর পেয়ে রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল বাকিউল বারীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত সৌরভ চন্দ্র মহন্তকে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে গ্রেপ্তার করা হয়েছে। হামলা ও বিশৃঙ্খলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ ও শতাধিক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ধর্ম অবমাননার অভিযোগে তিন হিন্দু বাড়িতে হামলা-ভাঙচুর

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত