সংবাদ

এআই ও ফ্যাক্ট-চেকিংয়ের প্রশিক্ষণ পেলেন ফেনীর সাংবাদিকরা


প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পিএম

এআই ও ফ্যাক্ট-চেকিংয়ের প্রশিক্ষণ পেলেন ফেনীর সাংবাদিকরা
ছবি : সংবাদ

ফেনী জেলার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে তিন দিনব্যাপী প্রশিক্ষণ চলছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) এই প্রশিক্ষণের দ্বিতীয় দিনে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট-চেকিং’ বিষয়ক বিশেষ সেশন অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে নয়টায় দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। সেশনে এআই টুলসের পরিচিতি এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের ওপর বিস্তারিত উপস্থাপনা ও ব্যবহারিক অনুশীলন পরিচালনা করেন ‘বুম বাংলাদেশ’-এর ফ্যাক্ট-চেকার ও রিসোর্স পারসন তাওসিফ আকবর।

বর্তমান ডিজিটাল যুগে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহার ও এর সঠিক প্রয়োগ নিয়ে আলোচনা করেন রিসোর্স পারসন। তিনি সাংবাদিকদের বিভিন্ন এআই টুলের কার্যকারিতা হাতে-কলমে বুঝিয়ে দেন। পাশাপাশি সঠিক প্রম্পট বা কমান্ড ব্যবহার করে কীভাবে সাংবাদিকতার কাজ দ্রুত ও নির্ভুল করা যায়, সে বিষয়ে বিভিন্ন কৌশল ও অনুশীলন করান।

এ ছাড়া অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া খবর, এআই-জেনারেটেড ডিপফেক এবং অপতথ্য শনাক্ত করার আধুনিক পদ্ধতিগুলো তুলে ধরা হয়। তথ্য যাচাইয়ের ক্ষেত্রে সাংবাদিকদের আরও বেশি সতর্ক ও দক্ষ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রশিক্ষণে ফেনী জেলায় কর্মরত প্রিন্ট ও অনলাইন মিডিয়ার বিভিন্ন স্তরের গণমাধ্যমকর্মীরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা এআই টুলস ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের অনুশীলনে সক্রিয়ভাবে অংশ নেন।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


এআই ও ফ্যাক্ট-চেকিংয়ের প্রশিক্ষণ পেলেন ফেনীর সাংবাদিকরা

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

ফেনী জেলার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে তিন দিনব্যাপী প্রশিক্ষণ চলছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) এই প্রশিক্ষণের দ্বিতীয় দিনে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট-চেকিং’ বিষয়ক বিশেষ সেশন অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে নয়টায় দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। সেশনে এআই টুলসের পরিচিতি এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের ওপর বিস্তারিত উপস্থাপনা ও ব্যবহারিক অনুশীলন পরিচালনা করেন ‘বুম বাংলাদেশ’-এর ফ্যাক্ট-চেকার ও রিসোর্স পারসন তাওসিফ আকবর।

বর্তমান ডিজিটাল যুগে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহার ও এর সঠিক প্রয়োগ নিয়ে আলোচনা করেন রিসোর্স পারসন। তিনি সাংবাদিকদের বিভিন্ন এআই টুলের কার্যকারিতা হাতে-কলমে বুঝিয়ে দেন। পাশাপাশি সঠিক প্রম্পট বা কমান্ড ব্যবহার করে কীভাবে সাংবাদিকতার কাজ দ্রুত ও নির্ভুল করা যায়, সে বিষয়ে বিভিন্ন কৌশল ও অনুশীলন করান।

এ ছাড়া অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া খবর, এআই-জেনারেটেড ডিপফেক এবং অপতথ্য শনাক্ত করার আধুনিক পদ্ধতিগুলো তুলে ধরা হয়। তথ্য যাচাইয়ের ক্ষেত্রে সাংবাদিকদের আরও বেশি সতর্ক ও দক্ষ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রশিক্ষণে ফেনী জেলায় কর্মরত প্রিন্ট ও অনলাইন মিডিয়ার বিভিন্ন স্তরের গণমাধ্যমকর্মীরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা এআই টুলস ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের অনুশীলনে সক্রিয়ভাবে অংশ নেন।

/ 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত