সংবাদ

জিইসি-ফয়’স লেক সড়কে চসিকের উচ্ছেদ অভিযান

প্রতিনিধি , চট্টগ্রাম
প্রতিনিধি , চট্টগ্রাম
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পিএম

জিইসি-ফয়’স লেক সড়কে চসিকের উচ্ছেদ অভিযান
ছবি : সংগৃহীত

নগরীর সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে জিইসি মোড় থেকে ফয়’স লেক পর্যন্ত সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদসহ যত্রতত্র টাঙানো বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়।

চসিক সূত্র জানায়, নগরীর গুরুত্বপূর্ণ এই সড়কের পাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় এবং যত্রতত্র ব্যানার-পোস্টার লাগানোর ফলে পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল। নগরীকে পরিচ্ছন্ন, সুন্দর ও নান্দনিক হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে এসব অবৈধ স্থাপনা ও প্রচারসামগ্রী অপসারণের উদ্যোগ নেওয়া হয়।

অভিযানকালে প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘নগরীর সৌন্দর্য রক্ষা এবং নাগরিকদের চলাচল সহজ করতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। অপরিকল্পিতভাবে বিলবোর্ড, ব্যানার ও পোস্টার স্থাপন করে নগরীর সৌন্দর্য নষ্ট করতে দেওয়া যাবে না। একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

তিনি আরও জানান, নগরীর সৌন্দর্য রক্ষা, নাগরিক দুর্ভোগ কমানো এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে অনুমোদনহীন প্রচারসামগ্রী ও অবৈধ দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উচ্ছেদ অভিযানকালে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

জিইসি-ফয়’স লেক সড়কে চসিকের উচ্ছেদ অভিযান

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত