সংবাদ

আইইডিসিআর পরিচালককে মারধর, ডা. জাহিদের সদস্যপদ স্থগিত


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১০ পিএম

আইইডিসিআর পরিচালককে মারধর, ডা. জাহিদের সদস্যপদ স্থগিত
ড্যাবের সহ-আইনবিষয়ক সম্পাদক ডা. জাহিদ হাসান রিপক

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কার্যালয়ে ঢুকে পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের ওপর হামলা, মারধর ও অসদাচরণের অভিযোগে ডা. জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

একই সঙ্গে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে স্বাক্ষর করেন সংগঠনটির মহাসচিব ডা. মো. জাহিরুল ইসলাম শাকিল।

চিঠিতে উল্লেখ করা হয়, সকালে আইইডিসিআরের পরিচালকের কক্ষে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় ডা. জাহিদ হাসানের সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে তার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে।

এ ছাড়া তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই বিষয়ে যথাযথ জবাব দেওয়ার জন্য ড্যাবের সভাপতি ও মহাসচিব বরাবর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বুধবার বেলা ১১টার দিকে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি তার অফিস কক্ষে কয়েকজন ব্যক্তির সঙ্গে বৈঠকে বসা অবস্থায় ছিলেন। এ সময় হঠাৎ আট থেকে নয়জন ব্যক্তি কক্ষে প্রবেশ করেন। তাকে চেয়ার থেকে টেনেহিঁচড়ে তুলে মারধর শুরু করেন। এ ঘটনায় ড্যাবের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর সংগঠনটি এই সাংগঠনিক ব্যবস্থা নিল।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


আইইডিসিআর পরিচালককে মারধর, ডা. জাহিদের সদস্যপদ স্থগিত

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কার্যালয়ে ঢুকে পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের ওপর হামলা, মারধর ও অসদাচরণের অভিযোগে ডা. জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

একই সঙ্গে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে স্বাক্ষর করেন সংগঠনটির মহাসচিব ডা. মো. জাহিরুল ইসলাম শাকিল।

চিঠিতে উল্লেখ করা হয়, সকালে আইইডিসিআরের পরিচালকের কক্ষে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় ডা. জাহিদ হাসানের সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে তার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে।

এ ছাড়া তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই বিষয়ে যথাযথ জবাব দেওয়ার জন্য ড্যাবের সভাপতি ও মহাসচিব বরাবর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বুধবার বেলা ১১টার দিকে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি তার অফিস কক্ষে কয়েকজন ব্যক্তির সঙ্গে বৈঠকে বসা অবস্থায় ছিলেন। এ সময় হঠাৎ আট থেকে নয়জন ব্যক্তি কক্ষে প্রবেশ করেন। তাকে চেয়ার থেকে টেনেহিঁচড়ে তুলে মারধর শুরু করেন। এ ঘটনায় ড্যাবের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর সংগঠনটি এই সাংগঠনিক ব্যবস্থা নিল।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত