নওগাঁর বদলগাছীতে এক রাজমিস্ত্রিকে মারধর করে মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অভিযোগ পাওয়ার মাত্র ছয় ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হাটশাপিলা এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জাবারীপুর গ্রামের মিঠুনের ছেলে মো. সিয়াম (১৮) এবং হাটশাপিলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. রহিত (১৯)। ভুক্তভোগী হুমায়ুন কবির উপজেলার আধাইপুর ইউনিয়নের পরমান্দপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন রাজমিস্ত্রি।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে পাহাড়পুরে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন হুমায়ুন কবির। পথে চারা গাছ কেনার জন্য তিনি মথুরাপুরের জাবারীপুর হাটে থামলে সিয়াম ও রহিতের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে বিভিন্ন অজুহাতে কৌশলে তারা হুমায়ুনকে হাটশাপিলা গ্রামের বসাকপাড়া এলাকার কেওরাতলা মন্দিরের সামনে নিয়ে যান।
সেখানে আগে থেকেই ওত পেতে থাকা আরও ৪-৫ জন সহযোগী মিলে হুমায়ুন কবিরকে লাঠিসোঁটা দিয়ে হাত-পায়ে নির্মমভাবে মারধর করেন। এরপর তার ব্যবহৃত মোটরসাইকেল ও পকেটে থাকা নগদ ৯০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি মুক্তিপণ হিসেবে তার কাছে আরও দুই লাখ টাকা দাবি করা হয়।
পরে কৌশলে সেখান থেকে পালিয়ে স্থানীয় একটি বাজারে গিয়ে চিৎকার শুরু করেন ভুক্তভোগী। তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাকে থানায় নিয়ে যান।
ঘটনাটি জানার পরপরই মাঠে নামে বদলগাছী থানা পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে একটি দল হাটশাপিলা এলাকায় অভিযান চালিয়ে ছয় ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া মোটরসাইকেলসহ সিয়াম ও রহিতকে গ্রেপ্তার করে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে মোটরসাইকেলসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং চক্রের বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন