সংবাদ

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৭ এএম

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান
ছবি : সংগৃহীত

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে–বিশেষ করে ম্যান-মেড ফাইবার (কৃত্রিম তন্তু), টেকনিক্যাল টেক্সটাইল ও টেকসই পোশাক উৎপাদন খাতে আরও বিনিয়োগ বাড়ানোর জন্য জাপানের বিশ্বখ্যাত পোশাক ব্র্যান্ড ‘ইউনিক্লো’-র প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় টোকিওতে ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ‘ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেড’-এর চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও সিইও তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এই আহ্বান জানান।

সাক্ষাৎকালে ফাস্ট রিটেইলিং কোম্পানির সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী তাদের আস্থার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন ও পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থায় সহযোগিতা বাড়াতে সরকার সব ধরনের সুবিধা প্রদান করবে। এ ছাড়া ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণে জমির বরাদ্দ এবং প্রশাসনিক অনুমোদন সহজীকরণে সরকার প্রস্তুত রয়েছে বলেও তিনি আশ্বাস দেন।

বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেয়, যা ভবিষ্যতে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং জাপানি প্রতিনিধিদলের পক্ষে ফাস্ট রিটার্লিংয়ের পরিচালক তাকেশি ওকাজাকি ও গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই উপস্থিত ছিলেন।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত