নওগাঁর বদলগাছীতে অসচ্ছল ও দুস্থ নারীদের জন্য বরাদ্দকৃত ভিডব্লিউবি (ভার্লনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির ১ হাজার ৯০০ কেজি চাল অবৈধভাবে ক্রয় ও মজুত রাখার অভিযোগে ১১ জন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের পাশের একটি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চাল জব্দ করে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বুধবার (২৮ অক্টোবর) সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।
বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জিয়া জানান, সরকারি চাল অবৈধভাবে কেনাবেচা ও সংরক্ষণের অভিযোগে মামলাটি রেকর্ড করা হয়েছে।
ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় কোলা ইউনিয়ন পরিষদে দুস্থ নারীদের মাঝে কার্ডপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছিল। চাল নেওয়ার পর কিছু উপকারভোগী তা পরিষদের বাইরে অপেক্ষমাণ ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই গুদাম থেকে প্রায় ১ হাজার ৯০০ কেজি চাল জব্দ করে।
কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীনুর ইসলাম স্বপন বলেন, ‘আমি কাজের সূত্রে বাইরে ছিলাম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। প্রায় ১ হাজার ৯০০ কেজি চাল জব্দ করা হয়েছে। উপকারভোগীরা পরিষদ থেকে চাল তুলে বাইরে গিয়ে বিক্রি করছিলেন, তবে পরিষদের ভেতরে এমন ঘটনা ঘটেনি।’
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সুলতান মাহমুদ জানান, সরকারি চাল অবৈধভাবে কেনাবেচার সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। জব্দকৃত চাল বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে।
অভিযানের বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোলা ইউনিয়ন পরিষদের পাশের একটি গুদামে অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয়। সরকারি চাল কালোবাজারির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।’

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন