সংবাদ

দলীয় পদ নিয়ে দলাদলি নয় : এমপি ফজলে হুদা

প্রতিনিধি, মহাদেবপুর (নওগাঁ)
প্রতিনিধি, মহাদেবপুর (নওগাঁ)
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পিএম

দলীয় পদ নিয়ে দলাদলি নয় : এমপি ফজলে হুদা
ছবি : সংবাদ

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল বলেছেন, মেম্বারশিপ নিয়ে, চেয়ারম্যানশিপ নিয়ে, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মনোনয়ন নিয়ে নিজেদের মধ্যে দলাদলি করবেন না। প্রতিটি ওয়ার্ডে আমরা মেম্বার সিলেকশন দেব গণতান্ত্রিকভাবে।

এমপি স্থানীয় বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘নির্বাচনী ভোটে কেউ কেউ লেটার হেড প্যাডে আমন্ত্রণ জানায় যে, দরখাস্ত দিন আপনাকে চেয়ারম্যান করা হবে। মানে মাল দিন। আর দলটা বিক্রি করবেন না, দয়া করে। ব্যবসা বাণিজ্য অনেক হয়েছে। এখন দেশটা বাঁচানোর সংগ্রামে আসুন। মাননীয় প্রধানমন্ত্রী ভালো জানেন, কে কে চেয়ারম্যান নমিনেশন পাবেন, কে উপজেলা পাবেন, কে ভাইস চেয়ারম্যান নমিনেশন পাবেন। এটা ওনার কম্পিউটারে আছে। এটার কোন দিক নির্দেশনা এখনো উনি দেননি। উনি একটি কথাই বলেছেন, ‘যিনি জনপ্রিয় ব্যক্তি তিনিই পাবেন মনোনয়ন।’ এর বাইরে কোন কথা এখনো আসেনি। গণতন্ত্র, নিয়মতন্ত্র, গঠনতন্ত্র—এই তিনটির বাইরে কোন তন্ত্র মন্ত্র নাই। আমার কাছে কোন প্রিয় লোকও নাই। তৃণমূলের প্রত্যেকটি কর্মীকে মূল্যায়ন করা হবে।’

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এমপি তার নির্বাচনী এলাকা নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ডে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়াকালে এসব কথা বলেন। উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাফফর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন। যুগ্ম আহ্বায়ক এ কে এম মাসুদুর রহমান টিটু সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দুলাল হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদ প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নানু, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি এনামুল হক, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক এস এম হান্নান, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের সহ-সভাপতি কাজী রওশন জাহান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ প্রমুখ।

ফজলে হুদা বাবুল বলেন, ‘চারিদিকে শকুনেরা তাকিয়ে আছে। গুণ্ডা আর সুঠামরা আমাদের দলেও সক্রিয় রয়েছে। বিএনপির নামে যারা স্বাধীনতাবিরোধীদের মার্কা নিয়ে মাঠে ছিল, তাদের সঙ্গে কম্প্রোমাইজ হবেন না।’

এমপি বিগত সময়ে পরলোকগমন করা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকী নান্নু, সাবেক সভাপতি আব্দুল মান্নান, মজিবর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি রমজান আলী, সাবেক সাধারণ সম্পাদক কিসমত মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাতেম আলী, সাবেক কোষাধ্যক্ষ জিল্লুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম, আতাউর রহমান প্রমুখের আত্মার মাগফিরাত কামনা করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

দলীয় পদ নিয়ে দলাদলি নয় : এমপি ফজলে হুদা

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত