বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে প্রায় ২২ কোটি ২৯ লাখ টাকার ৭ লাখ ৪৩ হাজার ৫৮ পিস বার্মিজ ইয়াবা ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবির ব্যবস্থাপনায় এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ১৪ আগস্ট থেকে ২০২৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন বিওপির অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়। ধ্বংস করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২২ কোটি ২৯ লাখ ১৭ হাজার ৪০০ টাকা। এ ছাড়া গত এক বছরে ১১ বিজিবি সর্বমোট ৭৩ কোটি ১১ লাখ ৫৪ হাজার ৭৭৯ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল জব্দ করেছে। এ সময় ৪৪ জন আসামিকে আটক করা হয়।
মাদক চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছে ১১ বিজিবি।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির, বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিজিবির অন্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন