সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ হয়েছেন মর্মে মাইকিং করা হতে পারে : জাবের


প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ হয়েছেন মর্মে মাইকিং করা হতে পারে : জাবের
ছবি : সংবাদ

দেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নীরব ভূমিকার কড়া সমালোচনা করেছে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদী হত্যা, জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যা, পিলখানা ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চাঁদপুরে আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত মিছিল ও সমাবেশে সংগঠনের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দেশে এত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রী চুপচাপ বসে আছেন। দায়িত্ব পালনে ব্যর্থতার কথা তুলে ধরে তিনি কঠোর ভাষায় বলেন, আগামীতে স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ হয়েছেন মর্মে মাইকিং করা হতে পারে।

গণভোট প্রসঙ্গে আব্দুল্লাহ আল জাবের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য বলেছেন। কিন্তু এখন আবার গণভোটের বিপক্ষে তাদের অবস্থান। দেশের মানুষ যেহেতু গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত করেছে, তাই আপনাদের পছন্দ হোক বা না হোক তা বাস্তবায়ন করতে হবে।

মিছিলটি হাজীগঞ্জ বাজারের পাশাপাশি জেলার দোয়াভাঙ্গা, মহামায়া, বাবুরহাট, ওয়ারলেস বাজার, শহরের বাস স্ট্যান্ড ও শহীদ মিনার চত্বর প্রদক্ষিণ করে।

এ সময় নেতাকর্মীরা ‘বাংলাদেশের আজাদি, উসমান হাদী’, ‘তুমি কে আমি কে, হাদী হাদী’ এবং ‘আমার ভাই কবরে, খুনি কেন ভারতে’সহ বিভিন্ন স্লোগান দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ হয়েছেন মর্মে মাইকিং করা হতে পারে : জাবের

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

দেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নীরব ভূমিকার কড়া সমালোচনা করেছে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদী হত্যা, জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যা, পিলখানা ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চাঁদপুরে আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত মিছিল ও সমাবেশে সংগঠনের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দেশে এত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রী চুপচাপ বসে আছেন। দায়িত্ব পালনে ব্যর্থতার কথা তুলে ধরে তিনি কঠোর ভাষায় বলেন, আগামীতে স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ হয়েছেন মর্মে মাইকিং করা হতে পারে।

গণভোট প্রসঙ্গে আব্দুল্লাহ আল জাবের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য বলেছেন। কিন্তু এখন আবার গণভোটের বিপক্ষে তাদের অবস্থান। দেশের মানুষ যেহেতু গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত করেছে, তাই আপনাদের পছন্দ হোক বা না হোক তা বাস্তবায়ন করতে হবে।

মিছিলটি হাজীগঞ্জ বাজারের পাশাপাশি জেলার দোয়াভাঙ্গা, মহামায়া, বাবুরহাট, ওয়ারলেস বাজার, শহরের বাস স্ট্যান্ড ও শহীদ মিনার চত্বর প্রদক্ষিণ করে।

এ সময় নেতাকর্মীরা ‘বাংলাদেশের আজাদি, উসমান হাদী’, ‘তুমি কে আমি কে, হাদী হাদী’ এবং ‘আমার ভাই কবরে, খুনি কেন ভারতে’সহ বিভিন্ন স্লোগান দেন।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত