সংবাদ

চাঁদপুর মাছঘাটে পচা ইলিশ জব্দ, জরিমানা

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পিএম

চাঁদপুর মাছঘাটে পচা ইলিশ জব্দ, জরিমানা
ছবি : সংবাদ

চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটে পচা ও নষ্ট ইলিশ মাছ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৩১ অক্টোবর) জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। পচা ও নষ্ট মাছ সংরক্ষণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ী মো. নজরুল ইসলামকে এই জরিমানা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযুক্ত ব্যবসায়ী তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার মুচলেকা দেন। পরে অভিযানে জব্দ করা পচা মাছগুলো ঘটনাস্থলেই মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণে সরকারের চলমান ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে নদী ও সাগরে অসাধু চক্র গোপনে ইলিশ শিকার করে। পর্যাপ্ত বরফ না থাকায় ধরা পড়া মাছগুলোর একটি অংশ নষ্ট হয়ে যায়। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই সেই পচা মাছের কিছু অংশ গোপনে চাঁদপুর মাছঘাটে আনা হয়েছিল।

অভিযানকালে মাছ ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, যৌক্তিক মূল্যে বিক্রি, পচা বা বাসি মাছ বাজারজাত না করা এবং ওজনে কারচুপি না করার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। সেই সঙ্গে ক্রেতা-বিক্রেতাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিনিধি, চাঁদপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর বেলায়েত হোসেন রাজু, স্থানীয় মৎস্য ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থ সুরক্ষা এবং বাজারে অনিয়ম রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

চাঁদপুর মাছঘাটে পচা ইলিশ জব্দ, জরিমানা

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত