সংবাদ

পাবনায় বজ্রপাতে নিহত ৬ শিশুর দাফন সম্পন্ন


নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পিএম

পাবনায় বজ্রপাতে নিহত ৬ শিশুর দাফন সম্পন্ন
ছবি : সংবাদ

পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নে বজ্রপাতে নিহত ছয় শিশু ও কিশোরের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় মালিগাছার বাসুদেবপুর গোরস্থান মাঠে নিহতদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়।

নিহতরা হলেন-মালিগাছা ইউনিয়নের মমতাকুঞ্জু এলাকার রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলগিয়ার এলাকার ইসমাইল মোল্লার ছেলে রবিউল মোল্লা (২০), শাহজাহান প্রামাণিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজির উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহনাজুল ইসলামের ছেলে আবদুল্লাহ (১৮) এবং এবাদুলের ছেলে ইমদাদুল হক ইমন (১৪)। নিহত ছয়জনই পরস্পরের আত্মীয়।

এর আগে গত শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে মালিগাছা ইউনিয়নের সোনাপাতি বিলের বিভিন্ন এলাকা থেকে আসা শৌখিন মৎস্য শিকারিরা বড়শি দিয়ে মাছ শিকার করতে যান। বিকেলে বৃষ্টি শুরু হলে আটজন বিলের একটি টিনের ছাউনির ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হন, যাদের মধ্যে দুটোর অবস্থা আশঙ্কাজনক।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসমিন জানান, সরকারের পক্ষ থেকে বজ্রপাতে নিহত ও আহতদের আর্থিক সহায়তা নীতিমালা অনুযায়ী নিহতদের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা এবং আহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


পাবনায় বজ্রপাতে নিহত ৬ শিশুর দাফন সম্পন্ন

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নে বজ্রপাতে নিহত ছয় শিশু ও কিশোরের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় মালিগাছার বাসুদেবপুর গোরস্থান মাঠে নিহতদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়।

নিহতরা হলেন-মালিগাছা ইউনিয়নের মমতাকুঞ্জু এলাকার রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলগিয়ার এলাকার ইসমাইল মোল্লার ছেলে রবিউল মোল্লা (২০), শাহজাহান প্রামাণিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজির উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহনাজুল ইসলামের ছেলে আবদুল্লাহ (১৮) এবং এবাদুলের ছেলে ইমদাদুল হক ইমন (১৪)। নিহত ছয়জনই পরস্পরের আত্মীয়।

এর আগে গত শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে মালিগাছা ইউনিয়নের সোনাপাতি বিলের বিভিন্ন এলাকা থেকে আসা শৌখিন মৎস্য শিকারিরা বড়শি দিয়ে মাছ শিকার করতে যান। বিকেলে বৃষ্টি শুরু হলে আটজন বিলের একটি টিনের ছাউনির ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হন, যাদের মধ্যে দুটোর অবস্থা আশঙ্কাজনক।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসমিন জানান, সরকারের পক্ষ থেকে বজ্রপাতে নিহত ও আহতদের আর্থিক সহায়তা নীতিমালা অনুযায়ী নিহতদের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা এবং আহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত