বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণের ৭ দফা দাবি নিয়ে তারা রাজপথে নেমেছেন। মূল দাবি একটাই-গণভোটে ৭০ শতাংশ জনগণ ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিয়েছে, সরকারকে সেই রায় বাস্তবায়ন করতে হবে। জাতির সঙ্গে কোনো ধরনের গাদ্দারি বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিএনপির নেতারা বলেছিলেন গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে তা মেনে নেবেন। এখন সেই রায় মেনে নিতে হবে। আমরা কোনো ব্যক্তি বা দলের স্বার্থে রাজপথে নামিনি, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ১১ দলীয় জোটের ঢাকা-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালি মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘আরেকটি অনিবার্য বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে। বৃহত্তর ত্যাগের জন্য যুবসমাজকে প্রস্তুত থাকতে হবে। কানেক্টিভিটির নামে বাংলাদেশকে অন্য কোনো দেশের কাছে ইজারা দেওয়া যাবে না। দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না।’
পথসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপি নেতা ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল আলীম, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, জেলা সেক্রেটারি ইউনুস আলী, বাগেরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেলসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন