সংবাদ

১১ দলীয় ঐক্যজোটের কর্মসূচিকে ‘গাড়িমার্চ’ বললেন সংস্কৃতিমন্ত্রী

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পিএম

১১ দলীয় ঐক্যজোটের কর্মসূচিকে ‘গাড়িমার্চ’ বললেন সংস্কৃতিমন্ত্রী
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি : সংবাদ

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট লংমার্চের নামে ‘গাড়িমার্চ’ করছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘লংমার্চের ইতিহাস হচ্ছে পায়ে হেঁটে করা। কিন্তু তারা (১১ দলীয় জোট) যেটা করছে, সেটাকে গাড়িমার্চ বলে। এই গাড়িমার্চের মাধ্যমেই তারা তাদের কথা বলবে, মানুষ শুনবে। এগুলো নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই, এটি তাদের রাজনৈতিক বিষয়। আমরা চাই, দেশে যাদের রাজনীতি করার অধিকার আছে, তারা নিয়ম মেনে রাজনীতি করুক।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক ও উন্নত হচ্ছে। জেলায় মাদক, চোরাচালান, বাল্যবিবাহ ও আত্মহত্যার প্রবণতা রোধে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে।’

সরকারের সাংস্কৃতিক ভাবনার কথা তুলে ধরে নিতাই রায় চৌধুরী বলেন, ‘নজরুল বর্ষ ঘোষণার পর থেকে দেশের শিল্প-সংস্কৃতির প্রসারে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার। সব শিক্ষাপ্রতিষ্ঠানে নানা আয়োজনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে শিল্প-সংস্কৃতিকে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ৫১টি দেশের সঙ্গে সাংস্কৃতিক কূটনীতির মাধ্যমে বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরতে চায় সরকার।’

মতবিনিময় সভায় জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার, জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা পরিষদের আয়োজনে সপ্তাহব্যাপী 'নজরুল উৎসব'-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

১১ দলীয় ঐক্যজোটের কর্মসূচিকে ‘গাড়িমার্চ’ বললেন সংস্কৃতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত