সংবাদ

‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’: চিরকুট লিখে আত্মহত্যা


প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম

‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’: চিরকুট লিখে আত্মহত্যা
ছবি : সংবাদ

সাতক্ষীরার তালায় হৃদয় (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর মরদেহের পাশ থেকে পরীক্ষার ফলাফল নিয়ে তীব্র হতাশা ও শিক্ষকের ভুলের কথা উল্লেখ করা একটি চিরকুট (চিঠি) উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হৃদয় ওই গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ঘোষিত এইচএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার পর থেকেই মানসিকভাবে চরম ভেঙে পড়েছিলেন হৃদয়। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে স্বজনেরা ঘরের ভেতর তার নিথর দেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন।


উদ্ধার হওয়া চিরকুটে হৃদয় তার ফলাফল ও বাবা-মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে লিখেছেন, ‘আজকের ঘটনার জন্য নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার বাবা-মা আমার জন্য তাদের নিজের সুখ-শান্তি বিসর্জন দিয়েছে। আমিও অনেক কষ্ট করেছি আজকের রেজাল্টের জন্য। তবে গার্ডরত স্যারের ভুলের জন্য আজ এমন হলো। আব্বু-আম্মু আমাকে ক্ষমা করে দিও।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত এবং উদ্ধারকৃত চিরকুট পর্যালোচনা করে বিষয়টিকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০১ নভেম্বর ২০২৬


‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’: চিরকুট লিখে আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সাতক্ষীরার তালায় হৃদয় (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর মরদেহের পাশ থেকে পরীক্ষার ফলাফল নিয়ে তীব্র হতাশা ও শিক্ষকের ভুলের কথা উল্লেখ করা একটি চিরকুট (চিঠি) উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হৃদয় ওই গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ঘোষিত এইচএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার পর থেকেই মানসিকভাবে চরম ভেঙে পড়েছিলেন হৃদয়। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে স্বজনেরা ঘরের ভেতর তার নিথর দেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন।


উদ্ধার হওয়া চিরকুটে হৃদয় তার ফলাফল ও বাবা-মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে লিখেছেন, ‘আজকের ঘটনার জন্য নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার বাবা-মা আমার জন্য তাদের নিজের সুখ-শান্তি বিসর্জন দিয়েছে। আমিও অনেক কষ্ট করেছি আজকের রেজাল্টের জন্য। তবে গার্ডরত স্যারের ভুলের জন্য আজ এমন হলো। আব্বু-আম্মু আমাকে ক্ষমা করে দিও।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত এবং উদ্ধারকৃত চিরকুট পর্যালোচনা করে বিষয়টিকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত