সংবাদ

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৩ যুবক নিহত


প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ০৮:১৫ এএম

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৩ যুবক নিহত
এজাজুল মিয়া, স্বাধীন সরকার সোহান ও রাজন আলী

ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ভাঙ্গা গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে এজাজুল মিয়া (২০), নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের শাহাদাৎ সরকারের ছেলে স্বাধীন সরকার সোহান (২০) এবং একই গ্রামের রাজন আলী (২১)।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহম্মেদ জানান, ভাঙ্গা গোলচত্বর এলাকায় দুই মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এজাজুল মিয়া ও স্বাধীন সরকার সোহান নিহত হন। আহত রাজন আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে তিনি মারা যান।

দুর্ঘটনায় আহত নাসিম মাতুব্বর (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে তিন যুবক নিহতের ঘটনায় শোক জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৩ যুবক নিহত

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ভাঙ্গা গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে এজাজুল মিয়া (২০), নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের শাহাদাৎ সরকারের ছেলে স্বাধীন সরকার সোহান (২০) এবং একই গ্রামের রাজন আলী (২১)।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহম্মেদ জানান, ভাঙ্গা গোলচত্বর এলাকায় দুই মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এজাজুল মিয়া ও স্বাধীন সরকার সোহান নিহত হন। আহত রাজন আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে তিনি মারা যান।

দুর্ঘটনায় আহত নাসিম মাতুব্বর (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে তিন যুবক নিহতের ঘটনায় শোক জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত