রাজধানীর কদমতলী থানার মাতুয়াইল মেডিকেলের পাশে পার্কিং করা শ্রাবণ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান রহমান গণমাধ্যমকে জানান, রাত ১১টা ৪০ মিনিটের দিকে শ্রাবণ পরিবহনের একটি বাস পার্কিং করা অবস্থায় আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন বাসটি পুড়ে গেছে।
এসআই আরও জানান, বাসের চালক-হেলপার জানায়, রাত ১১টা ২০ মিনিটের দিকে গাড়িটি সেখানে পার্কিং করে খেতে গিয়েছিলেন। পরে এসে দেখেন বাসটি দাউ দাউ করে আগুন জ্বলছে। তবে কে বা কারা এই বাসটিতে আগুন দিয়েছে, সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন