সংবাদ

রবি মৌসুমে পাবনায় বাড়তি সার বরাদ্দ


নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ এএম

রবি মৌসুমে পাবনায় বাড়তি সার বরাদ্দ
ছবি : সংবাদ

পাবনা জেলায় রবি শস্য আবাদ মৌসুমের জন্য অতিরিক্ত ৫ হাজার ৫০০ মেট্রিক টন সার বরাদ্দ করেছে সরকার। এর মধ্যে ইউরিয়া ১ হাজার টন, টিএসপি ১ হাজার ৫০০ মেট্রিক টন, ডিএপি ১ হাজার ৫০০ মেট্রিক টন এবং এমওপি ১ হাজার ৫০০ মেট্রিক টন রয়েছে।

পিয়াজ, রসুন এবং সরিষা আবাদের জন্য অতিরিক্ত সারের প্রয়োজন হয়। জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, বাড়তি চাহিদা মোকাবিলার জন্য চাহিদাপত্র পাঠানোর পর এই বরাদ্দ পাওয়া গেছে।

জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান, পাবনা জেলায় সর্বাধিক পিয়াজ ও রসুন আবাদ হয়। এ কারণে রাসায়নিক সারের চাহিদা এই মৌসুমে বাড়ে। বাড়তি এই সার বরাদ্দ সুষ্ঠুভাবে বণ্টন বা বাজারজাত করতে পারলে কৃষকদের চাহিদা পূরণ হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


রবি মৌসুমে পাবনায় বাড়তি সার বরাদ্দ

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

পাবনা জেলায় রবি শস্য আবাদ মৌসুমের জন্য অতিরিক্ত ৫ হাজার ৫০০ মেট্রিক টন সার বরাদ্দ করেছে সরকার। এর মধ্যে ইউরিয়া ১ হাজার টন, টিএসপি ১ হাজার ৫০০ মেট্রিক টন, ডিএপি ১ হাজার ৫০০ মেট্রিক টন এবং এমওপি ১ হাজার ৫০০ মেট্রিক টন রয়েছে।

পিয়াজ, রসুন এবং সরিষা আবাদের জন্য অতিরিক্ত সারের প্রয়োজন হয়। জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, বাড়তি চাহিদা মোকাবিলার জন্য চাহিদাপত্র পাঠানোর পর এই বরাদ্দ পাওয়া গেছে।

জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান, পাবনা জেলায় সর্বাধিক পিয়াজ ও রসুন আবাদ হয়। এ কারণে রাসায়নিক সারের চাহিদা এই মৌসুমে বাড়ে। বাড়তি এই সার বরাদ্দ সুষ্ঠুভাবে বণ্টন বা বাজারজাত করতে পারলে কৃষকদের চাহিদা পূরণ হবে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত