সংবাদ

বায়ুদূষণবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা


প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম

বায়ুদূষণবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি : সংবাদ

ফেনীতে পরিবেশ আইন অমান্য করে বায়ুদূষণ সৃষ্টির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ফেনী সদর উপজেলার সদর হাসপাতাল মোড় এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার এবং মজিবুর রহমান। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক শাওন শওকত।

অভিযানকালে পরিবেশ সুরক্ষা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণের নীতিমালা না মানায় দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্য রক্ষা ও বায়ুদূষণ রোধে এ ধরনের অভিযান ফেনীতে নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


বায়ুদূষণবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

ফেনীতে পরিবেশ আইন অমান্য করে বায়ুদূষণ সৃষ্টির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ফেনী সদর উপজেলার সদর হাসপাতাল মোড় এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার এবং মজিবুর রহমান। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক শাওন শওকত।

অভিযানকালে পরিবেশ সুরক্ষা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণের নীতিমালা না মানায় দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্য রক্ষা ও বায়ুদূষণ রোধে এ ধরনের অভিযান ফেনীতে নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত