পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৬ নম্বর ভজনপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে পাথর-বালু পরিবহন এবং গাড়ি লোড-আনলোডের কারণে চলাচলের রাস্তার দুই পাশে জমে থাকা ধুলোবালি অপসারণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ নভেম্বর (মঙ্গলবার) ভজনপুর লোড-আনলোড শ্রমিক অফিসের সামনে পাথর ও বালু ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ী এবং শ্রমিকদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নম্বর ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুসলিম উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আনোয়ার হোসাইন, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ লাইসুর রহমান এবং ভজনপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম। এছাড়া পঞ্চগড় স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি জনাব অ্যাডভোকেট আহসান হাবীব এবং পাথর বালু ব্যবসায়ী ও শ্রমিক যৌথ ফোরামের সভাপতি জনাব মোঃ হামিদুর হাসান লাবুসহ এলাকার সাধারণ পাথর-বালু ব্যবসায়ী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জানান, পাথর ও বালু লোড-আনলোডের ফলে রাস্তার দুপাশে ধুলোবালি জমে জনগণের চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই জনস্বার্থে ধুলোবালি দ্রুত অপসারণ এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যবসায়ী ও শ্রমিকরা এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার পূর্ণ সম্মতি জানান।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন