নওগাঁর বদলগাছীতে পাথরবোঝাই ট্রাকের চাপায় আব্দুল হান্নান (৪১) নামের এক মোটরসাইকেল আরোহী ব্যাংক কর্মচারী নিহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হান্নান উপজেলার রুকুনপুর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি রূপালী ব্যাংক পিএলসি-এর জয়পুরহাট জেলার আক্কেলপুর শাখা কার্যালয়ে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আজ সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে চড়ে কর্মস্থল আক্কেলপুরের উদ্দেশে রওনা দেন হান্নান। পথে কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি পড়েন তিনি। ঠিক সে সময় রাস্তার বাম পাশে দাঁড়িয়ে অবৈধ স্থানীয় বালুবহনকারী যান ‘কাকড়া’য় বালু লোড করা হচ্ছিল। হঠাৎ সামনে ট্রাক দেখে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা ওই যানের সঙ্গে ধাক্কা খায়। এতে হান্নান ছিটকে পিচঢালা সড়কে পড়ে গেলে দ্রুতগামী পাথরবোঝাই ট্রাকের চাকার নিচে পিষ্ট হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে বদলগাছী থানা-পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও অবৈধ যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে সকালে কর্মস্থলে যাওয়ার পথে এক ব্যাংক কর্মীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে নিহতের পরিবার, সহকর্মী ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন