চাঁদপুরের মতলব উত্তর থানা-পুলিশের বিশেষ অভিযানে একাধিক খুন, ডাকাতি ও মাদক মামলার আসামি মো. নাহিদকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার দেওয়ান কান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নাহিদ মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার গাজীবাড়ীর মো. হান্নান গাজীর ছেলে। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনা এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন মতলব উত্তর থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) জীবন চৌধুরী ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল হোসেন।
চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, কুখ্যাত এই আসামিকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন