দেশের কৃষিভিত্তিক শিল্পের বিকাশ, কৃষিপণ্যের মূল্যসংযোজন এবং উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়নের সুযোগ তৈরির উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের ‘কৃষিপণ্যভিত্তিক প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনে পুনঃঅর্থায়ন স্কিম’-এ অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এ.এন. হামিদুল্লাহ কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সমঝোতা চুক্তি সম্পন্ন হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান।
চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী স্বাক্ষর করেন। অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির এসএমই অ্যান্ড এগ্রিকালচার ডিভিশনের শরিফ হাসান মামুন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের নির্বাহী পরিচালক নাহিদ রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের এই পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে নতুন শিল্প স্থাপন, বিদ্যমান শিল্পের বিনিয়োগ সম্প্রসারণ এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধির নতুন ক্ষেত্র তৈরি হবে। বিশেষ করে কৃষিপণ্যের সঠিক প্রক্রিয়াজাতকরণ ও মূল্যসংযোজন কার্যক্রমে উদ্যোক্তাদের নতুন বিনিয়োগে উৎসাহিত করার পাশাপাশি কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সামগ্রিক বিকাশে এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
কমিউনিটি ব্যাংকের এই স্কিমে অংশগ্রহণের ফলে কৃষিপণ্যভিত্তিক শিল্পে বিনিয়োগে আগ্রহী নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং অর্থায়নের সুনির্দিষ্ট সুযোগ উন্মোচিত হলো। এর মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় কৃষিপণ্যের বাণিজ্যিক ব্যবহার বৃদ্ধি এবং কৃষি ও শিল্প খাতের মধ্যে দীর্ঘমেয়াদি কার্যকর সংযোগ জোরদার হবে। কৃষির মূল উৎপাদনশীলতা ও বিপুল সম্ভাবনাকে আধুনিক শিল্পায়নের ধারায় যুক্ত করার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও বেগবান করতে এই পদক্ষেপ বড় ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ জানিয়েছে, কৃষিভিত্তিক শিল্পে ঋণ ও অর্থায়ন সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান তৈরি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার সুযোগ আরও বৃদ্ধি পাবে। কৃষিপণ্য উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ পর্যন্ত পুরো সমন্বিত প্রক্রিয়াকে এগিয়ে নিতে ব্যাংকটি এ ধরনের জাতীয় উদ্যোগের সঙ্গে ধারাবাহিকভাবে যুক্ত থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন