ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ‘স্টপ লিস্টে’ নাম থাকায় হিমাংশু দাস (৫২) নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে দেশত্যাগের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান।
গ্রেপ্তার হওয়া হিমাংশু দাস বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী পিসি কলেজ এলাকার অমলেন্দু দাসের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে।
ইমিগ্রেশন সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় হিমাংশু দাস ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট জমা দেন। এ সময় কম্পিউটারের ‘স্টপ লিস্টে’ তার নাম থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে বাগেরহাট সদর থানায় গত ১৭ জুলাই সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার তথ্য নিশ্চিত হওয়ার পর বেনাপোল পোর্ট থানায় তাকে হস্তান্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, ইমিগ্রেশনে আটক ওই আওয়ামী লীগ নেতাকে থানায় হস্তান্তরের পর বাগেরহাট সদর থানা পুলিশের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন