সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় অজ্ঞাত যানবাহনের চাপায় রহিমা খাতুন (৫৫) নামের এক পথচারী নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রহিমা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনসান আলীর স্ত্রী।
নিহতের ছেলে শরিফুল ইসলাম জানান, ভোর চারটার দিকে তার মা বাড়ি থেকে প্রাত ভ্রমণের (হাঁটার) উদ্দেশ্যে বের হন। পরে সকাল সাড়ে পাঁচটার দিকে খবর পান, ছয়ঘরিয়া মোড়ের কাছাকাছি সড়কের ওপর তার মায়ের লাশ পড়ে আছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাথা থেঁতলানো ও দুটি হাত ভাঙা অবস্থায় মাকে দেখতে পান তিনি। তার ধারণা, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির কোনো বাস বা ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক যান চিহ্নিতসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন