সংবাদ

নাসিরনগরে উচ্চস্বরে গান বাজানো কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৫০ জন আহত


প্রতিনিধি, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রতিনিধি, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১০:৩৮ এএম

নাসিরনগরে উচ্চস্বরে গান বাজানো কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৫০ জন আহত
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোবাইলে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধরমন্ডল গ্রামের ইয়াসিন মিয়া প্রতিবেশীর বাড়ির সামনে দিয়ে মোবাইলের লাউডস্পিকারে উচ্চস্বরে গান বাজিয়ে যাচ্ছিলেন। এতে প্রতিবেশী বাবলা মিয়া বাধা দিলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে দুপক্ষের ৫০ জন আহত হন। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম জানান, মোবাইলে গান বাজানো নিয়ে ঘটনার সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


নাসিরনগরে উচ্চস্বরে গান বাজানো কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৫০ জন আহত

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোবাইলে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধরমন্ডল গ্রামের ইয়াসিন মিয়া প্রতিবেশীর বাড়ির সামনে দিয়ে মোবাইলের লাউডস্পিকারে উচ্চস্বরে গান বাজিয়ে যাচ্ছিলেন। এতে প্রতিবেশী বাবলা মিয়া বাধা দিলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে দুপক্ষের ৫০ জন আহত হন। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম জানান, মোবাইলে গান বাজানো নিয়ে ঘটনার সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত