সংবাদ

বিশেষ অভিযান: অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ০১:৩৯ এএম

বিশেষ অভিযান: অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
ছবি : সংবাদ

কক্সবাজারের উখিয়ায় এফডিএমএন রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান এবং দুই রাউন্ড তাজা গুলিসহ মো. জুবায়ের (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (৬ নভেম্বর) ভোর রাতে উখিয়ার ক্যাম্প-৮/ইস্ট এলাকায় এই অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে। গ্রেফতারকৃত মো. জুবায়ের ওই ক্যাম্পের ব্লক-এ/বি-৬৬ এর বাসিন্দা হোসেন আলী ও লাইলা বেগমের ছেলে এবং তার এফসিএন নম্বর ২৪৫৬৭১।

​এপিবিএন সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর রাত ১০টার দিকে ৮ এপিবিএন-এর পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-৮/ইস্ট এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন হাওলাদার ও সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান আশিকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) তুহিন মন্ডল, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আব্দুল হান্নান, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) নাহিদ আহম্মেদসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স ক্যাম্পের বিভিন্ন ব্লকে চিরুনি অভিযান চালান।

​অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৮/ইস্ট এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় মো. জুবায়েরকে আটক করে পুলিশ। পরবর্তীতে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তার হেফাজতে অবৈধ অস্ত্র ও গুলি লুকিয়ে রাখার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ৬ নভেম্বর রাত ১টা ২৫ মিনিটের দিকে আটক জুবায়ের নিজেই একটি মাটির ভিটা নির্দেশ করে জানান যে, কয়েক মাস আগে সে ওই স্থানে মাটি খুঁড়ে অবৈধ অস্ত্র ও গুলি পুঁতে রেখেছিল।

​পরে ঘটনাস্থলে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সঙ্গে নিয়ে এবং কোদাল ও সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় নির্দিষ্ট স্থানটি খনন করা হয়। মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ। উদ্ধার এসব অস্ত্র ও গু‌লি সাক্ষীদের উপস্থিতিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে যথাযথ নিয়মে জব্দতালিকা মূলে জব্দ করা হয়।

​এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় পানবাজার ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি বা জিডি নথিভুক্ত করা হয়েছে যার নম্বর ১০৮, তারিখ ৫ নভেম্বর ২০২৬। বর্তমানে উখিয়া ক্যাম্পের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে এপিবিএন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

বিশেষ অভিযান: অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত