সংবাদ

‘শেখ হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম

‘শেখ হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন’
ছবি : সংবাদ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘শেখ হাসিনা এখন কেন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন? আদালত তার নিজস্ব গতিতে চলবে, আইনও তার নিজস্ব গতিতে চলবে।’

সোমবার (৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ।

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার পদক্ষেপকে ‘লজ্জাহীন’ আখ্যা দিয়ে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা এখন বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছেন। একদিকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পেতে চাইছেন, অন্যদিকে বিদেশে রাজনৈতিক ব্যক্তিদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। ন্যূনতম আত্মসম্মানবোধ ও লজ্জা থাকলে কারও পক্ষে এমন কাজ করা সম্ভব নয়।

তিনি প্রশ্ন তুলে বলেন, ছাত্র, শিশু, শ্রমিক ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যার পর শেখ হাসিনা কিভাবে আবার দেশে ফিরে এসে জনসংবর্ধনা পাওয়ার আশা করেন?

জুলাই গণ-অভ্যুত্থানের কথা স্মরণ করে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা হয়তো জুলাই অভ্যুত্থানের ইতিহাস ভুলে যেতে পারেন, কিন্তু দেশের মানুষ তা কখনো ভুলবে না। ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আবু সাঈদ ও মুগ্ধসহ অগণিত তরুণের দেওয়া আত্মত্যাগ এ দেশের মানুষের মনে চিরজাগ্রত থাকবে।

তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে আন্দোলনকারীদের ওপর হেলিকপ্টার ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নৃশংস হামলা চালিয়েছিল। এতে বহু তরুণ ও নিরপরাধ শিশু প্রাণ হারায়। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, ৭ নভেম্বরের চেতনা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে, জনগণের মৌলিক অধিকার রক্ষা করতে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে জাতিকে অনুপ্রাণিত করে।

স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপট টেনে তিনি আরও বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালের রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষ চরম বিপন্ন অবস্থায় পড়েছিল। সে সময় বিরোধী দলের কণ্ঠ রোধ করতে এবং সরকারের অপকর্মের বিরুদ্ধে কথা বলা মানুষকে দমন-নিপীড়নের মুখে ফেলতে ‘রক্ষীবাহিনী’ গঠন করা হয়েছিল।

জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আব্দুল লতিফের সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

‘শেখ হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন’

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত