সংবাদ

১০০ কোটির ক্লাবে ‘দ্য প্যারাডাইস’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পিএম

১০০ কোটির ক্লাবে ‘দ্য প্যারাডাইস’

মুক্তির তৃতীয় দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে নানি অভিনীত সিনেমা ‘দ্য প্যারাডাইস’। সিনেমাটির বক্স অফিস আয়ের বড় অংশই আসছে তেলুগু বাজার থেকে। শুক্রবার আয়ে বড় পতন হলেও শনিবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে সিনেমাটি।

বুধবার সীমিতসংখ্যক প্রিভিউ শোর মাধ্যমে যাত্রা শুরু করে ‘দ্য প্যারাডাইস’। এরপর বৃহস্পতিবার ছিল সিনেমাটির সবচেয়ে বেশি আয়ের দিন। তবে শুক্রবার আয় অর্ধেকের বেশি কমে যায়। শনিবার সামান্য বেড়েছে সিনেমাটির সংগ্রহ।

বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, তৃতীয় দিনে ভারতে সিনেমাটি নিট ১৫ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে। এতে ভারতের বাজারে সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৯০ কোটি ৫০ লাখ রুপি। আর নিট আয় হয়েছে ৭৬ কোটি ৪০ লাখ রুপি।

বিদেশের বাজারে তৃতীয় দিনে সিনেমাটি আয় করেছে ৪ কোটি রুপি। এতে আন্তর্জাতিক বাজারে মোট গ্রস আয় দাঁড়িয়েছে ২৯ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির আয় এখন ১১৯ কোটি ৫০ লাখ রুপি।

শুক্রবার ‘দ্য প্যারাডাইস’-এর আয় ৫০ শতাংশের বেশি কমে দাঁড়ায় ১৪ কোটি ৯০ লাখ রুপিতে। সেদিন দর্শক উপস্থিতির হার ছিল ৩২ দশমিক ৮ শতাংশ। শনিবার আয় সামান্য বেড়ে দাঁড়ায় ১৫ কোটি ২৫ লাখ রুপিতে। এদিন দর্শক উপস্থিতির হার ছিল ৩৩ দশমিক ৪ শতাংশ।

তেলুগু সংস্করণ থেকেই সবচেয়ে বেশি আয় করছে সিনেমাটি। শনিবার তেলুগু সংস্করণে ৩ হাজার ৬১৭টি শো থেকে আয় হয়েছে ১৩ কোটি ৩৫ লাখ রুপি। হিন্দি সংস্করণে ২ হাজার ৮০৯টি শো থেকে এসেছে ১ কোটি ৬৫ লাখ রুপি। তামিল সংস্করণে ৪৬৩টি শো থেকে আয় হয়েছে ২৫ লাখ রুপি।

আঞ্চলিক বাজারের হিসাবেও এগিয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা। শনিবার সেখানে সিনেমাটির আয় হয়েছে ১৩ কোটি ৫০ লাখ রুপি। ভারতের অন্যান্য অঞ্চল থেকে এসেছে ২ কোটি ১৫ লাখ, কর্ণাটক থেকে ১ কোটি ৭০ লাখ, তামিলনাড়ু থেকে ৫৫ লাখ এবং কেরালা থেকে ১০ লাখ রুপি।

‘দ্য প্যারাডাইস’ নানির ক্যারিয়ারে সবচেয়ে বড় থিয়েট্রিক্যাল ওপেনিং দিয়েছে। প্রথম দিনে সিনেমাটির নিট আয় ছিল ৩৪ কোটি ৬৫ লাখ রুপি। এর আগে নানির ‘দশারা’ প্রথম দিনে ২৩ কোটি ২০ লাখ এবং ‘সরিপোধা সানিভারাম’ ৯ কোটি রুপি আয় করেছিল।

মুক্তির প্রথম চার দিনে ‘দ্য প্যারাডাইস’-এর ভারতীয় বাজারে নিট আয় দাঁড়িয়েছে ৭৬ কোটি ৪০ লাখ রুপি। এরই মধ্যে নানির ‘সরিপোধা সানিভারাম’-এর পুরো ভারতীয় বাজারের ৬৩ কোটি ২১ লাখ রুপির আয়কে ছাড়িয়ে গেছে সিনেমাটি। একই সঙ্গে ‘দশারা’র ৮১ কোটি ৯৩ লাখ রুপির আজীবন ভারতীয় আয়ের কাছাকাছিও পৌঁছে গেছে।

‘দশারা’র পর পরিচালক শ্রীকান্ত ওডেলার সঙ্গে এটি নানির দ্বিতীয় কাজ। সিনেমাটি প্রযোজনা করেছেন সুধাকর চেরুকুরি, শ্রী লক্ষ্মী ভেঙ্কটেশ্বর সিনেমাসের ব্যানারে। এতে নানির সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোহনলাল, সোনালি বেন্দ্রে ও সম্পত রাজ। সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

১০০ কোটির ক্লাবে ‘দ্য প্যারাডাইস’

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত