সংবাদ

৫ লাখ টাকার কম অঙ্কের চেক মামলায় ম্যাজিস্ট্রেট আদালতের এখতিয়ার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম

৫ লাখ টাকার কম অঙ্কের চেক মামলায় ম্যাজিস্ট্রেট আদালতের এখতিয়ার
ছবি : সংগৃহীত

চেক ডিজঅনারের মামলার বিচারিক এখতিয়ার নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক রায় দিয়েছেন হাইকোর্ট। এখন থেকে চেকের অর্থের পরিমাণ পাঁচ লাখ টাকা বা এর কম হলে সংশ্লিষ্ট মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে। আর পাঁচ লাখ টাকার বেশি অঙ্কের চেক ডিজঅনার মামলার বিচার করবেন যুগ্ম দায়রা জজ আদালত।

একই সঙ্গে সংশোধিত আইনের বিধান অনুযায়ী, যুগ্ম দায়রা জজ আদালতে বিচারাধীন পাঁচ লাখ টাকা বা এর কম অঙ্কের চেক ডিজঅনার মামলার বিচার করার এখতিয়ার ওই আদালতের নেই বলেও স্পষ্ট করেছেন হাইকোর্ট। সোমবার আইনজীবী মাহমুদুল আরেফিন স্বপন এই তথ্য নিশ্চিত করেন।

হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ফলে দীর্ঘদিন ধরে ভুল আদালতে বিচারাধীন থাকা এসব মামলার বিচারিক এখতিয়ার নিয়ে তৈরি হওয়া জটিলতা নিরসনের পথ সুগম হলো।

আইনজীবী মাহমুদুল আরেফিন স্বপন জানান, গত ১০ এপ্রিল নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট সংশোধন করে সরকার চেক ডিজঅনার মামলার বিচারিক এখতিয়ার নতুন করে নির্ধারণ করে। সংশোধিত আইনে পাঁচ লাখ টাকার বেশি অঙ্কের চেক ডিজঅনার মামলার বিচার যুগ্ম দায়রা জজ বা মহানগর যুগ্ম দায়রা জজ আদালতের এবং পাঁচ লাখ টাকা বা এর কম অঙ্কের মামলার বিচার মহানগর ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতের এখতিয়ারভুক্ত করা হয়। তবে আইন সংশোধনের পরও বিভিন্ন আদালতে এ বিধানের যথাযথ প্রয়োগ হচ্ছিল না। ফলে পাঁচ লাখ টাকা বা এর কম অঙ্কের চেক ডিজঅনার মামলাও যুগ্ম দায়রা জজ আদালতে বিচারাধীন থেকে যাচ্ছিল। এই পরিস্থিতিতে জয়পুরহাটের এক লাখ ৮৬ হাজার টাকার একটি চেক ডিজঅনার মামলাকে কেন্দ্র করে হাইকোর্টের দ্বারস্থ হন আইনজীবী মাহমুদুল আরেফিন স্বপন। সংশোধিত আইন অনুযায়ী মামলাটি ম্যাজিস্ট্রেট আদালতে বিচারযোগ্য হলেও তা যুগ্ম দায়রা জজ আদালতে বিচারাধীন ছিল।

আইনজীবী জানান, গত ২৮ অক্টোবর এ বিষয়ে ফৌজদারি কার্যবিধির ৫৬১(ক) ধারায় হাইকোর্টে আবেদন করা হয়। মামলাটির রায়ের তারিখ নির্ধারিত ছিল ২৯ অক্টোবর। ওই দিন আদালত সংক্ষিপ্ত রুল জারি করেন। পরে ৮ নভেম্বর শুনানি শেষে রুলটি অ্যাবসলিউট বা যথাযথ ঘোষণা করেন আদালত।

আইনজীবী আরও বলেন, সংশোধিত আইনের বিধান অনুযায়ী, পাঁচ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনার মামলার বিচার করার এখতিয়ার এখন সম্পূর্ণভাবে ম্যাজিস্ট্রেট আদালতের। পাঁচ লাখ টাকার বেশি অঙ্কের মামলার বিচার করবেন যুগ্ম দায়রা জজ আদালত। এর ফলে যুগ্ম দায়রা জজ আদালতে বর্তমানে বিচারাধীন পাঁচ লাখ টাকা বা এর কম অঙ্কের মামলাগুলোর বিচার করার এখতিয়ার ওই আদালতের আর নেই।

২০২৬ সালের ১০ এপ্রিল নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে মূল আইনের ১৪১ ধারার দফা সংশোধন করা হয়। ২০২৬ সালের ৬৫ নম্বর আইন হিসেবে এটি অবিলম্বে কার্যকর করা হয়। এই সংশোধনীর মাধ্যমে চেকের অভিহিত মূল্য পাঁচ লাখ টাকা অতিক্রম করলে সংশ্লিষ্ট মামলা যুগ্ম দায়রা জজ বা মহানগর যুগ্ম দায়রা জজ আদালতে এবং অন্যান্য ক্ষেত্রে মহানগর ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের বিধান করা হয়।

হাইকোর্টের এ রায়ের ফলে চেক ডিজঅনার মামলার বিচারিক এখতিয়ার নিয়ে তৈরি হওয়া সকল অস্পষ্টতা দূর হওয়ার পাশাপাশি সংশোধিত আইনের বাস্তব প্রয়োগ নিশ্চিত হওয়ার সুযোগ তৈরি হলো। এতে আদালতের ওপর মামলার চাপ কমানো এবং বিচারপ্রক্রিয়া আরও গতিশীল হওয়ার পথ সুগম হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

৫ লাখ টাকার কম অঙ্কের চেক মামলায় ম্যাজিস্ট্রেট আদালতের এখতিয়ার

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত