সংবাদ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি


নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি
ছবি: সংবাদ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ও ডাচেস অব এডিনবরা সোফি। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল নিয়ে তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পৌঁছান। 

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, সফরকালে সোফি প্রথমে রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর পরিচালিত নিবন্ধন কেন্দ্র পরিদর্শন করেন। পরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ইউনিসেফ পরিচালিত ‘উইমেন ফ্রেন্ডলি স্পেস’ এবং রোহিঙ্গা শিশুদের লার্নিং সেন্টার ঘুরে দেখেন। 

দুপুরে তিনি ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা নারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তাদের জীবনযাপন, নানা সংকট ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ ছাড়া ২০ ও ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সংস্থার পরিচালিত উন্নয়নমূলক কর্মকাণ্ড ও মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে তার। 

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আরও জানান, ডাচেস অব এডিনবরা বিশেষ করে বাস্তুচ্যুত নারী, শিশু ও পরিবারগুলোর সুরক্ষা, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম সম্পর্কে খোঁজ নিচ্ছেন। পাশাপাশি রোহিঙ্গাদের সক্ষমতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে নেওয়া বিভিন্ন উদ্যোগও পরিদর্শন করবেন তিনি।  

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ও ডাচেস অব এডিনবরা সোফি। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল নিয়ে তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পৌঁছান। 

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, সফরকালে সোফি প্রথমে রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর পরিচালিত নিবন্ধন কেন্দ্র পরিদর্শন করেন। পরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ইউনিসেফ পরিচালিত ‘উইমেন ফ্রেন্ডলি স্পেস’ এবং রোহিঙ্গা শিশুদের লার্নিং সেন্টার ঘুরে দেখেন। 

দুপুরে তিনি ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা নারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তাদের জীবনযাপন, নানা সংকট ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ ছাড়া ২০ ও ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সংস্থার পরিচালিত উন্নয়নমূলক কর্মকাণ্ড ও মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে তার। 

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আরও জানান, ডাচেস অব এডিনবরা বিশেষ করে বাস্তুচ্যুত নারী, শিশু ও পরিবারগুলোর সুরক্ষা, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম সম্পর্কে খোঁজ নিচ্ছেন। পাশাপাশি রোহিঙ্গাদের সক্ষমতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে নেওয়া বিভিন্ন উদ্যোগও পরিদর্শন করবেন তিনি।  


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত