নরসিংদীর পলাশে বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার গড়পাড়া গ্রামের রিজেন্ট পাওয়ার প্ল্যান্টের সামনে সড়কের পাশের পল্লী বিদ্যুতের একটি বৈদ্যুতিক খুঁটিতে এ দুর্ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহত মাসুম মিয়া গড়পাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে বৈদ্যুতিক খুঁটির নিচে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, রাতে কোনো একসময়ে ওই খুঁটি থেকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। নিহতের বিরুদ্ধে আগেও বিভিন্ন স্থানে চুরির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পলাশ থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন