সংবাদ

শেকৃবির অনুরোধে কৃষি গুচ্ছে বাকৃবি, ভিসির নামে ভুয়া বক্তব্যের প্রতিবাদ


প্রতিনিধি,  বাকৃবি
প্রতিনিধি, বাকৃবি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম

শেকৃবির অনুরোধে কৃষি গুচ্ছে বাকৃবি, ভিসির নামে ভুয়া বক্তব্যের প্রতিবাদ
ছবি: সংবাদ

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন’ বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ‘অ্যাসপেক্ট সিরিজ’ নামের একটি ফেসবুক পেজে উপাচার্যের নামে একটি বক্তব্য প্রচার করা হয়। ওই বক্তব্যে দাবি করা হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ভিসির অনুরোধে বাকৃবি নাকি এবার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে, অন্যথায় বিশ্ববিদ্যালয়টি পৃথকভাবে ভর্তি পরীক্ষার আয়োজন করত।

এ বিষয়ে স্পষ্ট করে বলা হয়েছে, বাকৃবির উপাচার্য এ ধরনের কোনো বক্তব্যই দেননি। তার নামে প্রচারিত বক্তব্যটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই এমন বক্তব্য প্রচার করা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পেজ কর্তৃপক্ষকে অবিলম্বে ওই পোস্ট অপসারণ ও যথাযথ সংশোধনী প্রকাশের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে যেকোনো ব্যক্তির বক্তব্য প্রচারে যথাযথ তথ্য যাচাই ও দায়িত্বশীলতা বজায় রাখার অনুরোধ করা হয়। উপাচার্যের বক্তব্য হিসেবে প্রচারিত এ ধরনের অসত্য তথ্যে বিভ্রান্ত না হতে সবাইকে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী এ বছরও বাকৃবি ‘কৃষি গুচ্ছ’-এর অন্তর্ভুক্ত থেকেই ভর্তি পরীক্ষা গ্রহণ করবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


শেকৃবির অনুরোধে কৃষি গুচ্ছে বাকৃবি, ভিসির নামে ভুয়া বক্তব্যের প্রতিবাদ

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন’ বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ‘অ্যাসপেক্ট সিরিজ’ নামের একটি ফেসবুক পেজে উপাচার্যের নামে একটি বক্তব্য প্রচার করা হয়। ওই বক্তব্যে দাবি করা হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ভিসির অনুরোধে বাকৃবি নাকি এবার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে, অন্যথায় বিশ্ববিদ্যালয়টি পৃথকভাবে ভর্তি পরীক্ষার আয়োজন করত।

এ বিষয়ে স্পষ্ট করে বলা হয়েছে, বাকৃবির উপাচার্য এ ধরনের কোনো বক্তব্যই দেননি। তার নামে প্রচারিত বক্তব্যটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই এমন বক্তব্য প্রচার করা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পেজ কর্তৃপক্ষকে অবিলম্বে ওই পোস্ট অপসারণ ও যথাযথ সংশোধনী প্রকাশের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে যেকোনো ব্যক্তির বক্তব্য প্রচারে যথাযথ তথ্য যাচাই ও দায়িত্বশীলতা বজায় রাখার অনুরোধ করা হয়। উপাচার্যের বক্তব্য হিসেবে প্রচারিত এ ধরনের অসত্য তথ্যে বিভ্রান্ত না হতে সবাইকে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী এ বছরও বাকৃবি ‘কৃষি গুচ্ছ’-এর অন্তর্ভুক্ত থেকেই ভর্তি পরীক্ষা গ্রহণ করবে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত