বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৮ নভেম্বর ২০২৬) রাজধানী গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন। এ সময় তিনি ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা করেন এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। ব্যাংকের মিশন ও ভিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়ন, আমানত সংগ্রহ বৃদ্ধি, মানসম্মত ঋণ বিতরণ ও গ্রাহকসেবার মানের উন্নয়নের ওপর জোর দেন তিনি। এছাড়া টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও নাসিম সেকান্দার, উপব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি মো. হুমায়ুন কবির, এফসিএসসহ বিভিন্ন বিভাগের প্রধান এবং সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপকগণ।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন